Header Ads Widget

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে ইসির বৈঠক সন্ধ্যায়

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, সে বিষয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে সোমবার সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে সাড়ে সাত লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটের মাঠে কাজ করবেন। এর মধ্যে পাঁচ লাখ ১৬ হাজার আনসার সদস্য, পুলিশ ও র‌্যাব মিলিয়ে এক লাখ ৮২ হাজার ৯১ জন, দুই হাজার ৩৫০ জন কোস্টগার্ড ও ৪৬ হাজার ৮৭৬ জন বিজিবি সদস্য।

Post a Comment

0 Comments